- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষক মতিন্দ্র রায় আর নেই

স্টাফ রিপোর্টার
জেলার তাহিরপুর উপজেলার রায়পাড়া’র বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতীন্দ্র লাল রায় ইহলোক ত্যাগ করেছেন। শনিবার ভোর পৌনে ৫ টায় শহরের নতুনপাড়া’র বাসভবনে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, পৌর কাউন্সিল গোলাম সাবেরীন সাবু প্রমুখ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • [১]