স্টাফ রিপোর্টার
ভোলা সদর উপজেলা মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন মনিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতির মহাসচিব ও জেলা সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন, কেন্দ্রীয় সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব ও জেলা সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. উস্তার আলী, জেলা শিক্ষক সমিতির উপদেষ্টা মো. আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বুরহান উদ্দিন, শিক্ষক বেলাল আহমদ বিলাল, শিক্ষক জহুর মিয়া, শিক্ষক সুচিত্রা চৌধুরী, শিক্ষক শুভাগত রায়, শিক্ষক আমিনুল হক, শিক্ষক জয়নাল আবেদীন, শিক্ষক মোয়াজ্জেম হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত রবিবার ভোলা সদর উপজেলা মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন মনিরের উপর বর্বরোচিত হামলা হয়েছে। সারা দেশে একের পর এক শিক্ষক নির্যাতন শুরু হয়েছে। শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দাসহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।