স্টাফ রিপোর্টার
৬ দিন ব্যাপি শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। রবিবার শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ১৬৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন। বাংলা, ই্ংরেজী, বিজ্ঞান, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে শিক্ষাক্রম নির্দেশিকার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শিক্ষাক্রম নির্দেশিকা প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র দাস।