স্টাফ রিপোর্টার
বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বুধবার বিকাল ৩ টায় তেঘরিয়াস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বুধবার নামাজে জানাযা লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এরপর লক্ষণশ্রী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।