- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষক হত্যা, নির্যাতন ও লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষক হত্যা, নির্যাতন ও লাঞ্চনার প্রতিবাদে এবং শিক্ষক সুরক্ষা আইন বাস্তবায়েনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আলফাত স্কয়ারে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা, জেলা প্রাথমিক সমিতি, বেসরকারি শিক্ষক সমিতি সদর উপজেলা, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নাছিমা আক্তার খানম, জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. হারুন রশীদ, সদর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার দে, বেসরকারি শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সাবেক সম্পাদক মো. সামছুল আলম রাসেল, বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মোদাচ্ছির আলম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শুভংকর তালুকদার। মানববন্ধনে সভাপতিত্ব করেন নাছিমা আক্তার খানম।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]