- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষক হুমায়ুন কবীর স্মরণসভা

স্টাফ রিপোর্টার
শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহীমের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা    
শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন, বাসমাশিস’র সাধারণ সম্পাদক (সিলেট অঞ্চল) মো.মাহমুদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক একেএম আজাদ, নাসির উদ্দিন, গোলাম কিবরিয়া, মফিজুর রহমান, জামাল উদ্দিন প্রমুখ।
বাসমাশিস’র আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভা সঞ্চালনা করেন শিক্ষক মো. ইসমাইল হোসেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ নভেম্বর শিক্ষক হুমায়ুন কবীর আকস্মিকভাবে ইন্তেকাল করেন। তাঁর বাড়ি তাহিরপুর উপজেলার কামারকান্দি গ্রামে। তিনি দীর্ঘদিন সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে ছিলেন।

  • [১]