লিপসন আহমেদ
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের জেলা শিক্ষা ক্ষেত্রে দেশের সকল জেলার চেয়ে পিছিয়ে রয়েছে।
এসময় তিনি শিশুদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাড়ানোর উপর জোর দেন।
শনিবার সকালে শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ৪ নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবেদ মাহমুদের সভাপতিত্বে এবং প্রফেসর শামীমা আক্তারের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবেদীন, এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিয়া প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।