সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে শিক্ষানবীশ আইনজীবীগণের আইডি কার্ড প্রদান উপ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় সমিতির ৫নং কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপ কমিটির আহবায়ক মল্লিক মঈন উদ্দিন আহমদ। সভায় শিক্ষানবীশ আইনজীবীগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ
এসময় সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহীনুর রহমান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি