বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ বলেছেন, সরকারের ধর্মহীন ও বিতর্কিত শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র মজলিস বরাবরের মতো দূর্বার আন্দোলন গড়ে তুলবে।’
শনিবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা ছাত্র মজলিসের কর্মী শিক্ষা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের জেলা শাখার সভাপতি আতাউল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী শাহ কামাল সাজুর পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা সভাপতি ও জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও. ছদরুল আমীন, সাবেক জেলা সভাপতি ও জেলা খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক মাও. আখতার হুসাইন আতিক, জেলা খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক মুহা. মোস্তাফা কামাল, সদর ছাত্র মজলিসের সভাপতি শরীফ মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাও. নূরুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি মাও. শুয়াইবুর রহমান, সেক্রেটারী মাও. সাজ্জাদুর রহমান, ফরহাদ আহমদ লায়েক, আব্দুল হক, মেহেদী হাসান রাব্বু, আল-এহসান স্বাধীন, মাহবুব হাসান, মাজহারুল ইসলাম হৃদয়, ফেদাউর রহমান, আল-আমীন, মাজহারুল ইসলাম পলাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি