- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ রুখার অঙ্গিকার

স্টাফ রিপোর্টার
কোনো ধর্মেই মানুষ হত্যার কথা বলা হয়নি। ধর্মানুরাগীরা যার যার ধর্মের নির্দেশ পালন করেন। কাউকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করার কথা লেখা নেই। দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে মুসলমানকে সারা বিশ্বে সন্ত্রাসী হিসাবে পরিচিত করার অপচেষ্টা চলছে। ইসলামকে কলুষিত করতে চায় জঙ্গিরা। আমাদের সন্তানদের অবশ্যই ভাল শিক্ষা দিতে চাই। সকল সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চাই আমরা। এই জন্য সকল অভিভাবককে তাঁর সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। জঙ্গিবাদ রুখতে হবে সকলে মিলে।
শনিবার বেলা ১১টায় সারা দেশের ন্যায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, সুনামগঞ্জ হচ্ছে শান্তি ও সম্প্রীতির শহর। এ শহরে জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের মানুষ এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তাদের স্থান বাংলার মাটিতে কখনও হবে না। অভিভাবকদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে হবে। তার কার সাথে মেলামেশা করে, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকছে কি না, এসব তথ্য জানতে হবে। সন্তানদের হাতে মোবাইল ফোন না দেয়ার জন্যও এসময় বক্তারা অভিভাবকদের সতর্ক করে দেন।  যারা জঙ্গি-সন্ত্রাস করে সমাজে বিশৃংখলা করতে চায় তাদেরকে প্রশাসনের দৃষ্টিগোচরে নিয়ে আসতে হবে।
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়
শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সহকারী প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ দে, শিক্ষক কালীপদ তালুকদার, হাফিজ মাও. নুর হোসেইন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক এ.কে. আজাদ, ইসমাইল হোসেন ও বিকাশ দাশ, অভিভাবক ম.ফ.র ফোরকান ও রুহুল আমিন, ১০ম শ্রেণীর শিক্ষার্থী শেখ রাফিকুল ইসলাম ও চয়ন দাস।
সুনামগঞ্জ সরকারী কলেজ
সুনামগঞ্জ সরকারী কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ অডিটরিয়ামে প্রফেসর কল্পনা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো.আব্দুছ সত্তার।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফয়জুল ইসলাম এবং গীতা পাঠ করেন ঋতু রূপা তালুকদার।  স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এ.এস.এম.এ.কে  সাব্রী সাবেরীন।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, হবিগঞ্জ  সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড.বজলুল মজিদ চৌধুরী খসরু, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা জাসদের সভাপতি আ.ত.ম সালেহ।
বুলচান্দ উচ্চ বিদ্যালয়
জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মো. নূরুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী।
সহকারী শিক্ষক জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, প্রভাষক শামীকা আক্তার, কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, রজত কান্তি রায় প্রমুখ।
লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়
লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতকরণে বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক আব্দুল ছত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সংসদ সদস্য দেওয়ান সামছুস আবেদীন।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন খায়রুন নাহার, গীতা পাঠ করেন ধনজয়ী মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক সঞ্জয় কুমার চৌধুরী।
রৌশনারা বেগম রুবির সঞ্চালনায় এবং মো. হুমায়ুন কবীর ও আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, শিক্ষক সুনির্মল কুমার ভদ্র, সভাপতি হোসেন আমীর, সদস্য আব্দুল বাতেন, অ্যাড. হেমেন্দ্রকুমার দাস।
চরমহল্লা উচ্চ বিদ্যালয়
চরমহল্লা উচ্চ বিদ্যালয়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযীষ কান্তি দাসের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক সজল কান্তি দাস, মো. জহুর মিয়া, জাকিয়া বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনোয়ার হোসেন, নেছার আহমদ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ফারহানা বেগম, সাকিল আহমদ, আলী আহমদ প্রমুখ।   
আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়
আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাছননগর আসাদিয়া মাদ্রাসার মুহতামিম মাও. দেলোয়ার হুসাইন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সমরাজ মিয়া, শিক্ষক লাল মিয়া, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, জমির উদ্দিন আহমদ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল বাশার, নূরুন নেছা, রুয়াব আলী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ক্ষমা রাণী ভৌমিক, সত্যেন্দ্র পন্ডিত, আইরিন বেগম, আব্দুল মোছাব্বির, মো. মহরম আলী, জহুর আলী।
জয়নগর বাজার হাইস্কুল
সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার হাইস্কুলে বেলা ১১টায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গুণিজনদের নিয়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়নগর বাজার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুক আলম ও সুমন রায়ের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, ইসলাম ধর্মে জঙ্গি ও সন্ত্রাসের কোন স্থান নেই। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে জরিত তারা দেশ জাতি ধর্ম ও মানবতার শত্রু।
সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. লিলু মিয়া চৌধুরী, ইউপি আওয়ামী লীগের সভাপতি হেমন্ত তালুকদার, জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল-মুরাদ, সহকারী শিক্ষক মো. আব্দুল করিম, মঞ্জুরুল ইসলাম, মাও. এনায়াতুল হক, অভিভাবক আমিরুল ইসলাম, মোশাহিদ হোসেন, সুলেমান হোসেন, কবির হোসেন ও নাসিমা আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মো. বদিউজ্জামান, মো. মাহমদ আলী, আলী আহমদ বাবলু।
নারায়তলা মিশন উচ্চ বিদ্যালয়
নারায়ন তলা মিশন উচ্চ বিদ্যালয়ে সকালে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধির গমেজ ওএমআই, সহকারী প্রধান শিক্ষক নির্মলা চাম্বুগং, শিক্ষক রীতা গমেজ, জিলহাজ্ব উদ্দিন, সেবাস্টিয়াং পিওরিফিকেশন, ফাদার সুরুজ কস্তা, ইউপি সদস্য বাচ্চু মিয়া। আলোচনা সভার পূর্বে একটি র‌্যালি চৌমুহনি বাজার প্রদক্ষিণ করে।
আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা
আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ।
শিক্ষক মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গভর্নিং বডির চেয়ারম্যান মো. হাতিমুর রহমান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাও. তোফায়েল আহমদ খান, মো. মতিউর রহমান, মো. নূরুল ইসলাম, মো. জসিম উদ্দিন, ইমাম মাও. মো. নাজিম উদ্দিন, মাও. আবুল হাসনাত, অভিভাবক জুনেদ আহমদ, তবারক আলী, হাজী জয়নুল্লাহ, মাও. খায়রুল বাশার, রিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি

  • [১]