স্টাফ রিপোর্টার
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি ও সাপ্তাহিক সেবার সম্পাদক প্রয়াত ডা. এমএ করিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এই শোকসভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখা। শোকসভার প্রধান বক্তা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি শ্যামল ভৌমিক বলেছেন, জনগণের টাকা লুণ্ঠনকারী সা¤্রাজৗবাদের দালাল পুঁজিপতিদের বিরুদ্ধে ছিলো ডা. এমএ করিমের আজীবন লড়াই। আজ দেশে সম্পদ বৈষম্য ভয়াবহ আকার ধারণ করেছে। একদিকে নব্য ধনিকের সংখ্যা বাড়ছে অন্যদিকে বাড়ছে দরিদ্র মানুষের মিছিল। পঞ্চাশের দশকের মহামন্বন্তরের সময়ে পঞ্চাশ লক্ষ মানুষের করুণ মৃত্যু থেকে ডা. এমএ করিম সা¤্রাজ্যবাদের যে ভয়ানক স্বরূপ দেখেছেন সেখান থেকেই তিনি সা¤্রাজ্যবাদ বিরোধিতা ও সমাজতান্ত্রিক বিপ্লবের প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই চেতনা থেকে তিনি কখনও বিচ্যুত হননি। শ্যামল ভৌমিক আরও বলেন, আজ সারা বিশে^ সা¤্রাজ্যবাদবিরোধী গণজাগরণ তৈরি হয়েছে। বৈশি^ক এই জাগরণে আমাদেরও সামিল হতে হবে। ডা. করিম শ্রমিক কৃষক মৈত্রির ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন দেখতেন। সমাজতন্ত্র অভিমুখী যাত্রায় সেই স্বপ্ন পূরণে আমাদের জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার কাজে নিয়োজিত হতে হবে। এটাই হবে তাঁর প্রতি শ্রদ্ধা দেখানোর সর্বোত্তম পন্থা। শিক্ষার্থীদের চলমান সড়ক আন্দোলনের প্রেক্ষিতে শ্যামল ভৌমিক ছাত্রদের যানবাহনে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নতুবা এই ছাত্র জাগরণের ফল ভয়াবহ হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রতœাংকুর দাস এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় আরও বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় নেতা রহমত আলী, কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক খায়রুল বাশার ঠাকুর খান, কবি ও লেখক ইকবাল কাগজী, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সভাপতি বাদল সরকার, এনডিএফ সিলেটের দপ্তর সম্পাদক রমজান আলী পটু, এনডিএফ নেতা মাসুদ আক্তার, শ্রমিক নেতা লিলু মিয়া প্রমুখ। শোকপ্রস্তাব পাঠ করেন এনডিএফ নেতা আমীর উদ্দিন।