স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন,‘আত্মবিশ্বাস জীবনকে বদলে দিতে পারে। জীবনে যারা সফলতা বয়ে নিয়ে এনেছেন তারা প্রত্যাকেই আত্মবিশ্বাসে বলীয়ান ছিলেন। কাজেই শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হতে হবে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে ঈদ আনন্দ আয়েজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যরিস্টার ইমন আরো বলেন,‘ আমি আমার ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাসী ছিলাম। আত্মবিশ্বাস আমাকে আজকের স্থানে নিয়ে এসেছে। সাহিত্য সংস্কৃতির পূণ্যভূমি সুনামগঞ্জকে আমি নান্দনিক রূপ দিতে চাই। নান্দনিকের অংশ হিসেবে সুনামগঞ্জ সরকারি কলেজে দৃষ্টিনন্দন ফুলের বাগান, শহীদ মিনার স্থাপন করা হবে।
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এএসএম সাব্রি সাবেরীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর কল্পনা তালুকদার, সামছুল আলম, ইউনুস হাসান, ড.মহাশ্বেতা রায়, ড.মোহাম্মদ ইব্রাহীম, ইভা রায়, আব্দুর রহিম তারেক, নাজমুছছবা প্রমুখ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।