- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অদ্বৈত প্রভুর মন্দিরে ধর্ম আলোচনা-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের শ্রীশ্রী অদ্বৈত প্রভুর মন্দিরে ধর্ম আলোচনা সভা, শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা বিষয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে অদ্বৈত প্রভুর নাট মন্দিরে ধর্ম আলোচনা সভা ও প্রতিযোগিতীয় অংশ গ্রহণ করেন সুনামগঞ্জ রামকৃষ্ণ বিবেকানন্দ বৈদিক বিদ্যানিকেতনের অর্ধশত শিক্ষার্থী ও অভিভাবকগণ। রামকৃষ্ণ বিবেকানন্দ বৈদিক বিদ্যানিকেতন শিক্ষার্থীদের তীর্থ ভ্রমণ উপলক্ষে এই আলোচনা ও প্রতিযোগিতার আয়োজন করে।
ধর্ম আলোচনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ শ্রীরামৃকষ্ণ আশ্রমের প্রধান হৃদয়ানন্দ মহারাজ লালন, আশ্রমের পূজারী বিবেক বহ্মচারী ও আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ। আলোচনা সভার আগে যাদুকাটা নদীতে ¯œান ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে অদ্বৈত প্রভুর নাট মন্দির প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকগণ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সহ সভাপতি সিভিল সার্জন ডা. আশুতোশ দাস, বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্য এসআই অজয় কুমার রায়, অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনা কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহ সভাপতি মধুসুধুন রায়, সাধারণ সম্পাদক কানন বন্ধু রায়, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সদস্য মঞ্জু তালুকদার, সুনামগঞ্জ বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি চন্দন কুমার সাহা, সাধারণ সম্পাদক কার্তিক রায়, সদস্য সুব্রত বণিক, জয়দেব বণিক, পল্টন রায়, হরি রায়, মন্টু চন্দ প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মধ্যে ও অভিভাবকদের নানা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখায় (ক) বিভাগে প্রথম হয়েছে শ্রাবণি বাল্মিকী দিঘা, দ্বিতীয় পার্থিব বর্মণ আবির ও তৃতীয় শ্রেষ্ঠাবীর বর্মণ সুচি। হাতের লেখায় (খ) বিভাগে প্রথম দুর্জয় তালুকদার, দ্বিতীয় প্রমি রায় ও তৃতীয় প্রাপ্তি রায় নিধি। চকলেট দৌঁড়ে প্রথম রিজু রায়, দ্বিতীয় অর্চি রায় ও তৃতীয় শ্রেষ্ঠাজিত রায়। জ্ঞান জিজ্ঞাসায় প্রথম পূজা দাস, দ্বিতীয় দুর্জয় তালুকদার ও তৃতীয় সর্বজয় তালুকদার। কুইজ প্রতিযোগিতায় প্রথম হিমেল বর্মন, দ্বিতীয় কিশাল শেখর তালুকদার ও তৃতীয় প্রমি রায়। ছবি জোড়া লাগানোতে প্রথম অর্চি রায়, দ্বিতীয় রিজু রায় ও তৃতীয় মৈরিত বীর বর্মন। অভিভাবকদের টেবিল টেনিস বল প্রতিযোগিতায় প্রথম কাকলী বর্মন, দ্বিতীয় সংহিতা রায় ও তৃতীয় সবিতা দাস, সুইয়ে সুতা পড়ানোতে প্রথম লিপি রায়, দ্বিতীয় সংহিতা রায় ও তৃতীয় দিপা দাস, হাড়ি ভাঙা প্রতিযোগিতায় প্রথম দিপালী রায়, দ্বিতীয় শিবু রানী রায় ও তৃতীয় শিল্পী রায় এবং ময়দা থেকে কয়েন উদ্ধার প্রতিযোগিতায় প্রথম চন্দন কুমার সাহা, দ্বিতীয় সুব্রত বণিক ও তৃতীয় হয়েছেন বিন্দু তালুকদার। বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগন।

  • [১]