দিরাই উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে শ্যামারচর এলাকার ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ১২ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ইউজেডজেপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন, পরিচালনা কমিটির সভাপতি অনিরুদ্ধ বণিক।