- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক

গণহত্যা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন যুদ্ধকালীন ৫ নম্বর সেক্টরের সেলা সাব—সেক্টরের ইদ্রিস কোম্পানির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক।
শনিবার সকাল ১০টায় জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের গল্প শোনান তিনি। মুক্তিযুদ্ধের গল্পের পর তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তির সংগ্রামের জন্য প্রস্তুত করেছিলেন। তাঁর প্রস্তাবেই স্বল্পতম সময়ে ভারতীয় মিত্রবাহিনী নিজ দেশে ফিরে গিয়েছিল, বীর মুক্তিযোদ্ধাগণ অস্ত্র জমা দিয়েছিলেন।
তিনি আরও বলেন, পাকিস্তান ২৪ বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে, কিন্তু সুরমা নদীর ওপর একটি ব্রিজও নির্মাণ করে নাই। অথচ স্বাধীন বাংলাদেশ এরই মধ্যে সুরমা নদীর ওপর ৮টি ব্রিজ নির্মাণ করেছে। এমনকি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের প্রবল খরস্রোতা পদ্মা নদীর ওপর বিশাল ব্যয়সাধ্য ব্রিজ সম্পূর্ণ নিজের টাকায় নির্মাণ করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল আরিফ মাহমুদ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক কে ক্রেস্ট, বই এবং অন্যান্য উপহার প্রদান করা হয়। সবশেষে অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক প্রতিষ্ঠানের পরিদর্শন বইতে তিনি মন্তব্য সহ স্বাক্ষর করেন।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]