স্টাফ রিপোর্টার
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষে সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার গোদারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) এই সমাবেশের আয়োজন করে।
সুনামগঞ্জ সনাকের শিক্ষাবিষয়ক উপকমিটির
আহবায়ক যোগেশ্বর দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ সনাকের সভাপতি মো. গোলাম কিবরিয়া, সনাক সদস্য ও প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক চিত্তরঞ্জন রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুর রহমান, এলাকার বাসিন্দা অভিভাবক স্বপ্না বেগম, রেজিয়া বেগম প্রমুখ।