- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষা উপকরণ প্রদান করেছে ‘ইয়েস থিংকিং’

স্টাফ রিপোর্টার
অকাল বন্যা ও অতিবৃষ্টিতে  হাওর পাড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ প্রদান করেছে সামাজিক সংগঠন ‘ইয়েস থিংকিং’। বুধবার দুপুর ১টায় সদর উপজেলার ভৈষবেড়-দেওয়াননগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। শিক্ষা উপকরণ প্রদানে আর্থিক সহযোগিতা করেন ঢাকার আমদানীকারক প্রতিষ্ঠান ব্রাইট স্টিল করর্পোরেশন। বিদ্যালয়ের ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণির ৬০ জন শিক্ষার্থীকে টিফিন বক্স, খাতা এবং কলম প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রইছ উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, দৈনিক সুনামগঞ্জের খবর’র সহকারী  
সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, ইয়েস থিংকিং এর সদস্য শাকিল আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন, মো. খাইরুল আলম, জিল্লুর রহমান, আঞ্জুমা বেগম, হীরা আক্তার, ফারজানা বেগম, মারজিনা বেগম, জাকিয়া বেগম, আবু বকর  (সোহেল), নূর হোসেন, রোজিনা বেগম, সালমা আক্তার।  
এছাড়াও উপস্থিত ছিলেন, মাস্টার মতিউর রহমান, একেএম মোস্তফা, হোসেন বখত, হোসেন আহমদ, মিজানুর রহমান, মোতাহের আলী, গিয়াস উদ্দিন মেম্বার, ফজর আলী সরকার, এবিএম মর্তূজা, আনোয়ার হোসেন, আবুল কালাম, গিয়াস উদ্দিন, কাউসার আহমেদ পাবেল, সিদ্দেকুল হক, সোনামিয়া সোগাগ প্রমুখ।

  • [১]