বিশেষ প্রতিনিধি
নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য মতে দিরাই-শাল্লা উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এবং মহাজোট সমর্থিত প্রার্থী ডা. জয়া সেন গুপ্তার শিক্ষাগত যোগ্যতা বাংলায় পি.এইচ.ডি এবং তাঁর প্রতিদ্বন্দ্বি ছায়েদ আলী মাহবুব হোসেন স্ব-শিক্ষিত। সম্পদের দিক থেকেও ধনী ড. জয়া সেন গুপ্তা।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী ড. জয়া সেন গুপ্তার আয়ের উৎসসমূহ হচ্ছে- শেয়ার, সঞ্চয়পত্র / ব্যাংক আমানত ৬ লক্ষ ৬৮ হাজার ৫’শ ৮০ টাকা, নগদ টাকা ২ লক্ষ, ব্যাাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১৩ লক্ষ ৫২ হাজার ৫’শ ৪৫ টাকা ৯৮ পয়সা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত নয় এমন কোম্পানী’র শেয়ার (পরিমাণ, অর্জনকালীন সময়ের মূল্যসহ স্বামী ও স্ত্রীর নামে) ১ কোটি ৩ লক্ষ ৭২ হাজার ৮’শ টাকা। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরণের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ নিজ নামে ১ কোটি ১৮ লাখ ৬০ হাজার ১’শ ৫ টাকা, স্ত্রী / স্বামীর নামে ১৯ লক্ষ ২৫ হাজার টাকা, ১ টি জীপ গাড়ী ৯৫ লক্ষ ৯২ হাজার ৫’শ ৬৮ টাকা। নিজ নামে ১০ ভরি স্বর্ণ ৪০ হাজার টাকা। স্ত্রী / স্বামীর নামে ৪ ভরি স্বর্ণ ১৪ হাজার টাকা। নিজ নামে ১ টি রঙিন টিভি ২০ হাজার টাকা। স্ত্রী / স্বামীর নামে ফ্রীজ / এসি ২ লক্ষ ৫০ হাজার টাকা। আসবাপত্র নিজ নামে ১টি খাট, ১ সেট সোফা ৩০ হাজার টাকা। স্ত্রী/স্বামীর নামে ১টি খাট, ১টি আলমিরা ২০ হাজার টাকা।
কৃষি জমির পরিমাণ ও অর্জনকালীন সময়ে আর্থিক মূল্য (স্ত্রী/স্বামীর নামে) ১০ একর- ৬ লক্ষ টাকা। অকৃষি জমি অর্জনকালীন সময়ে আর্থিক মূল্য (স্ত্রী/স্বামীর নামে) ৮৫ একর- ২২ লক্ষ ৪০ হাজার টাকা। দালান (আবাসিক বা বাণিজ্যিক) সংখ্যা, অবস্থান ও অর্জনকালীন সময়ে আর্থিক মূল্য (স্ত্রী/স্বামীর নামে) এসএফটি দিরাই ৭ কোটি ৫২ লক্ষ টাকা। বাড়ি / এপার্টমেন্ট ২টি (ঢাকা ও দিরাই) ৫৪ লক্ষ ৫ হাজার ১ শ’ ৮৪ টাকা।
অন্যদিকে নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী এই আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন’র আয়ের উৎসসমূহ হলো নগদ টাকা ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহে জমাকৃত অর্থের পরিমাণ ১৫ লক্ষ টাকা। ১ টি মোটর গাড়ি ১০ লক্ষ টাকা ও এসকেবেটার ২টি ৩০ লক্ষ টাকা। ১০ ভরি স্বর্ণ ও অন্যান্য ধাতু ও মূল্যবান পাথর নির্মিত অলংকারাদি ৩ লক্ষ টাকা। ইলেকট্রনিক সামগ্রী ২ লক্ষ টাকা। মোবাইল ১টি ১০ হাজার টাকা। আসবাপত্র ২ লক্ষ টাকা। স্বামী/স্ত্রীর নামে ড্রেসিং টেবিল ১০ হাজার টাকা। অকৃষি জমি ১৮.১২৫ একর ৫৯ লক্ষ ৬৩ হাজার ৫’শ টাকা। দিরাই বাজারে টিনসেড দোকান ঘরের মূল্য ১ কোটি টাকা ও যৌথ মালিকানায় দোকান ঘরের মূল্য ৫০ লক্ষ টাকা। দোতলা বিল্ডিং বসত বাড়ীর মূল্য ১ কোটি টাকা।