- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
নতুন কারিকুলাম বিষয়ে এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। গত ২ – ৪ এপ্রিল জেলার বিভি্ন্ন উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসার সকল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ৪ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো, জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মো. মাসহুদ চৌধুরী। প্রশিক্ষণ প্রদান করেন খুলনা সিটি কলেজের সহকারী অধ্যাপক আবু রায়হান। প্রশিক্ষণে সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দিরাই, শাল্লা, ছাতক, জগন্নাথপুর, দোয়ারা বাজার, মধ্যনগর, ধর্মপাশা,ও শান্তিগঞ্জ উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানগণ ৃঅংশগ্রহণ করেন।

  • [১]