- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষা সফরে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিশুরা

জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক বিকাশ ও আনন্দ বিনোদনের জন্য সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় ড্রিমল্যান্ড পার্কে এই বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষা সফরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে তাদের আনন্দ বিনোদনের সাথী হয়ে ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসকের সহধর্মীনি এডভোকেট নাহিদ আফরোজ সুলতানা। শিক্ষা সফরে উপস্থিত ছিলেন
সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিনী প্রকৌশলী সারা ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. মামুনুর রহমান, ছাতক উপজেলার নির্বাহী অফিসারের সহধর্মিনী, নেজারত ডেপুটি কালেক্টর মো. স¤্রাট হোসেন, সহকারি কমিশনার এস.এম.রেজাউল করিম, সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসাল্ট্যান্ট ডা. তানজিল হক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য সুবিমল চক্রবর্ত্তী চন্দন, শিক্ষক প্রতিনিধি প্রীতিভূষন চক্রবর্ত্তী, অভিভাবক প্রতিনিধি মো. আলামিন ও সুস্মিতা দে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী।
শিক্ষা সফরে শিশুদের নিয়ে খেলাধুলা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • [১]