- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষিকা কোহিনুর বেগমকে ঘোলঘর থেকে বদলি

স্টাফ রিপোর্টার
শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর বেগমকে ষোলঘর বিদ্যালয় থেকে সদর উপজেলার ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ হয়েছে।
প্রাথমিক শিক্ষা বিভাগের সিলেটের বিভাগীয় উপ     পরিচালক তাহমিনা খাতুন ২২ জানুয়ারি কোহিনুর বেগমকে সদর উপজেলার ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলীর অফিস আদেশ দেন। অফিস আদেশে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। আদেশের অনুলিপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার ও কোহিনুর বেগমকে প্রদান করা হয়েছে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সুলেমান মিয়া বদলির আদেশ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘সোমবার প্রধান শিক্ষিকা কোহিনুর বেগমের বদলির আদেশ পেয়েছি। তিনি নিজেও এই চিঠি গ্রহণ করেছেন।’  

  • [১]