- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরাই দেশের উন্নয়নের চাবিকাঠি -বকুল

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কর্মসংস্থান ও আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পারিবারিক পোল্ট্রি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার বিকেলে চরমহল্লা ইউনিয়নের জলালীচর প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সিএস আসাদ মোহাম্মদ আসাদ উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন,    
‘শিক্ষিত ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবকরাই দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি। যুব শক্তি ছাড়া দেশের কাংখিত উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের দেশের জন্য প্রয়োজন শিক্ষিত ও প্রশিক্ষিত একটি যুব সমাজ। বর্তমান কর্মবান্ধব শেখ হাসিনা সরকার দেশের যুবসমাজকে একটি দক্ষ যুবশক্তিতে পরিণত করতে কারিগরী শিক্ষাসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছেন। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জিতু মিয়া, ইউপি সদস্য আলী আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, মতিউর রহমান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কাউসার আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠক মোহাম্মদ আলী, ফখরুল ইসলাম প্রমুখ।
 

  • [১]