- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিঘ্রই শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে-বিশ্বম্ভরপুরে পীর মিসবাহ এমপি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘আমার সময়কালে এই উপজেলায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে। কিছু দিনের মধ্যে বিশ^ম্ভরপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে।’
মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্যসামগ্রী) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ, সহকারী ভূমি কর্মকর্তা আসমাবিন রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, এলজিডির সহকারী প্রকৌশলী মো. মখলেছুর রহমান সর্দার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আব্দুল কাদির, পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মাস্টার, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আহমদ, মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ধুলহাস মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সাথারণ সম্পাদক মো. সোহেল আহমদ, জাপা নেতা ডা. চান মিয়া, হাবিলদার মুর্শেদ, আওয়ামী লীগ নেতা হেলিম শেখ, শাহজাহান, কালী কুমার, শংকর, তৈয়বুর, জাপা নেতা বুলবুল মেম্বার, স্বপন পাল, নুরুল আমিন, আমেনা মেম্বার, আনোয়ার, সোহেল, আমির হোসেন প্রমুখ।
এদিকে বিশ্বম্ভরপুর ৭২ লক্ষ টাকা ব্যয়ে পলাশ বাজার থেকে জনতা বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও পলাশ উচ্চ বিদ্যালয়ের ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে উর্ধ্বমুখী সম্প্রসারণ (২য়, ৩য়. ৪র্থ) তলা কাজের উদ্বোধন, কারেন্টের বাজারের দ্বিতল ভবনের উদ্বোধন এবং ৪২ লক্ষ টাকা ব্যয়ে কারেন্টের বাজার ও ধনপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।

  • [১]