দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে কৃষকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় শিমুলবাঁক ইউনিয়নের নুরপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছেলে ও ইংল্যান্ডের বার্কলেস ব্যাংকের এমডি সাদাত মান্নান অভি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, ফরিদ মিয়া, সাবেক মেম্বার ও উপজেলা কৃষকলীগের সদস্য সাবেক মেম্বার মর্তুজ আলী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মইন উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, ফরিদ আহমদ, সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা ময়না মিয়া, আব্দুল মন্নান, আব্দুল মতলিব, লিয়াকত আলী, আইবুর রহমান, আজিজুর রহমান, হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, সিনিয়র সদস্য কিজির আহমদ, ইউনিয়ন কৃষকলীগ নেতা শমসের আলী, কালন মিয়া, হোসেন মিয়া প্রমুখ।