দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর সভাপতিত্বে ও পরিকল্পনা পরিদর্শক এনামুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ নাঈম উদ্দিন, পরিবার কল্যাণ পরিদর্শিকা গুালশান আরা বেগম, কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আছিয়া বেগম, সদস্য সুলতানা বেগম, বিলকিস বেগম, নোমান আহমদ, জ্যোতির্ময় দাস, ফারজানা বেগম, রুহুল আমীন, ফাহিমা সুলতানা, নাজিমান্নাহার সাজু প্রমুখ।