- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিল্পকলায় চলচ্চিত্র প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের আয়োজনে ৪ দিন ব্যাপী  চলচ্চিত্র  প্রদর্শনী শুরু হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থ্াপনায়  ৪ দিন ব্যাপী  চলচ্চিত্র  প্রদর্শন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
 বৃহস্পতিবার সন্ধ্যায়  ৪ দিন ব্যাপী  চলচ্চিত্র  প্রদর্শন অনুষ্ঠানের প্রথম দিনে  দর্শকদের সামনে  বাশেঁর খেলনা, সমান্তরাল যাত্রা, দৃষ্টি হারা গল্প,এ লেটার টু গড,  মন ফড়িং, স্বপ্নপাখি, রাজপুত্তুর চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা কালচারাল অফিসার আহমেদ মন্ঞ্জুরুল হক চৌধুরী পাভেল।

  • [১]