স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মুকাভিনয় ফেডারেশনের সহযোগিতায় ও সুনামগঞ্জ প্রসেনিয়ামের আয়োজনে তিন দিনব্যাপি মুকাভিনয় কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার বেলা ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীর শাহ আব্দুল করিম মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল, সুনামগঞ্জ প্রসেনিয়ামের প্রাক্তন দুই দলনেতা সাদিকুর রহমান সনি, দেবাশীষ তালুকদার শুভ্রসহ সংগঠনের বর্তমান দলনেতা ও সকল সদস্যবৃন্দ।