স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শোভাযাত্রা ও উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর সুনামগঞ্জ লোক সংস্কৃতির সংগ্রহশালায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছেলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মঞ্জুরুল হক
চৌধুরী পাবেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক দিপায়ন চৌধুরী প্রমুখ।
আগামী ২১ ফেব্রুয়ারি সকালে জেলা শিল্পকলা একাডেমীতে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।