- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিল্পকলা একাডেমীর বৈঠকী সঙ্গীত সন্ধ্যা

স্টাফ রিপোর্টার
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বৈঠকী সঙ্গীত সন্ধ্যা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা শিল্পকলা একডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় এই অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মো. মিজানুর রহমান।
বৈঠকী সঙ্গীত সন্ধ্যায় গান গেয়ে শুনান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এছাড়া সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক দেবদাস চৌধুরী, সংগীত প্রশিক্ষক দিপায়ন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির শিল্পী সোহেল রানা, দিনা, প্রীতি ভূষণ চক্রবর্তী, সায়েন প্রমুখ।

  • [১]