- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিল্পকলা একাডেমী চত্বরে লোককবির ভাস্কর্য

স্টাফ রিপোর্টার
লোক সংস্কৃতির রাজধানীখ্যাত সুনামগঞ্জের অত্যাধুনিক শিল্পকলা একাডেমী চত্বরে জেলার লোক ঐতিহ্য তুলে ধরার জন্য বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী কবি হাসন রাজা, বাউল স¤্রাট শাহ্ আব্দুল করিম ও দূর্ব্বিন শাহ্’র ভাস্কর্য স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম যৌথভাবে এই চার লোককবির ভাস্কর্য আনুষ্ঠানিকভাবে স্থাপন করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ড. মোহাম্মদ সাদিক বলেন,‘সুনামগঞ্জের অসংখ্য লোক কবিদের ঐতিহ্যবহনকারী শিল্পকলা একাডেমীতে এই জেলার আরও বিখ্যাত লোককবিদের ভাস্কর্য বা লিখনিস্তম্ভ স্থাপন করে সংস্কৃতির রাজধানীর পরিচয় বাংলাভাষিসহ বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে, এই অঞ্চলে জন্মেছিলেন মহাভারতের প্রথম বাংলায় অনুবাদকারী  মহাকবি সঞ্জয়সহ অসংখ্য প-িত এবং মরমী সাধক, এই শিল্পকলা একাডেমী তাঁদের আজীবন স্মৃতি ধরে রাখবে এবং প্রজন্মের পর প্রজন্ম এটি লালন করবে’।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক, শিল্পকলার সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামও বক্তব্য রাখেন। এসময় পুলিশ সুপার হারুন অর রশিদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, রাজনীতিবিদ আতম সালেহ্, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।

  • [১]