- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিল্পের মৃত্যু

কুমার সৌরভ
ক্লিওপেট্রা মারা গেলে দ্যভিঞ্চির বুক ভাঙে
তিনি রঙের আয়োজন ছেড়ে নদীর কিনারায়
বসে নিরবে অশ্রুপাত করেন
ধান ক্ষেতের শালিক তার কাঁধে বসে সুর তুলে বিষন্নতার
আকাশ আরও নীল হয় লজ্জায়
ক্লিওপেট্রা মরে গেলে দ্যভিঞ্চির সাথে প্রকৃতিও  পাথর হয়
আফগান পাহাড়ের বৌদ্ধমুর্তি উড়িয়ে দিলে
আমরাই কেবল খাবার টেবিলে উচ্ছ্বাসে মাততে পারি।
২৯.০৫.২০১৫

  • [১]