শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে দুই শিশু আহত হয়েছে। তাদের একজন গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে বর্তমানে বাড়িতে অবস্থান করছে। ঘটনাটি ঘটে গত ২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় বড়মোহা গ্রামে।
এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় বুধবার অভিযোগ দায়ের করেছেন আহত শিশুর মা মোছা. কলছুমা বেগম। তিনি মনফুস আলীর ছেলে জরিপ মিয়া (২০), মৃত মাহমদ আলীর ছেলে মনফুস আলী (৩৫), মজিদ মিয়া (৪০) ও ফুসেদ মিয়াকে আসামী করে শান্তিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুই শিশুর খোলাধুলা নিয়ে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনফুস আলীর ছেলে জরিপ মিয়া (২০), মৃত মাহমদ আলীর ছেলে মনফুস আলী (৩৫), মজিদ মিয়া (৪০) ও ফুসেদ মিয়াসহ কয়েকজন অতর্কিত হামলা করে। এসময় বাদিনীর শিশু সন্তান তৈয়বুর রহমান (৫) ও মো. আতিকুর রহমান (১২) কে এলোপাতাড়ি পেটায়। তৈয়বুর রহমানকে মাথার উপর তুলে আছার মেরে মারাত্মত যখম করে। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে সে বাড়িতে আছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।