- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশুদের ঝরে পরা রোধ করতে হবে -জেলা প্রশাসক

লিপসন আহমেদ
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘আমাদের সকলকে শপথ করতে হবে যে সকল শিশুকে ঝরে পরার হাত থেকে রক্ষা করতে হবে। ঝরে পরা শিশুগুলোকে দিতে হবে সুন্দর ও আলোকিত জীবন, শুরু থেকে শিশুদের যে স্বপ্ন থাকে সে দিকে আমাদের
সকলকে গুরুত্ব দিতে হবে। শুধু লেখা পড়ার দিকে ছেলে মেয়েদের দাবিয়ে রাখলে চলবে না, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতক চর্চায় এগিয়ে নিতে হবে। আমাদের দেশের যে ইতিহাস, আমাদের যে অর্জন, আমাদের যে ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন এইসব ইতিহাস জানতে হবে শিক্ষার্থীদের। শিক্ষায় পিছিয়ে থাকা সুনামগঞ্জে ক্রমশ শিক্ষার অগ্রগতি হচ্ছে। এই ধারা আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে।’ বৃহস্পতিবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো’। জেলা প্রশাসনের আয়োজনে সাক্ষরতা দিবসের সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী, সহকারি কমিশনার তৃলা দেব  প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা শিশু একাডেমির কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। আলোচনা সভার আগে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

  • [১]