স্টাফ রিপোর্টার
সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ অনুষ্ঠান করেছে সুনামগঞ্জ জেলার বিকাশ ড্রিস্টিবিউটর পি.কে এন্টারপ্রাইজ। শুক্রবার দিনব্যাপী সরকারি শিশু পরিবারে (বালিকা) এ আয়োজন করা হয়।
পি.কে এন্টারপ্রাইজ শিশুদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটান এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন পি.কে এন্টারপ্রাইজের কর্মকর্তা কর্মচারী ও শহরের বিশিষ্টজনেরা ।