- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশুর ঝগড়া নিয়ে জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৫ জন

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের  ব্রাক্ষনগাঁও গ্রামে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বুধবার সন্ধ্যায় এক পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার পরিবারের সদস্যরা জানান, ব্রাক্ষনগাঁও গ্রামের আব্দুর রহিমের বাড়ির সামনে রাখা বালুর ওপরে একই গ্রামের প্রতিবেশী কাইয়ুম মিয়ার মেয়ে উঠলে দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। পরে শিশুদের ঝগড়ায় পরিবারের লোকজন সামিল হয়ে গালিগালাজ করলে আব্দুল কাইয়ুম পক্ষের লোকজনের হামলায় আব্দুর রহিম (৪০), তার স্ত্রী সাজনা বেগম (৩৫), মেয়ে কেয়া বেগম(১৫), পপি (১৮), নাহিদা বেগম (১০) আহত হয়। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  • [১]