- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি বাস্তবায়নে কর্মশালা

স্টাফ রিপোর্টার
শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি ২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জেলা ইসিসিডি কমিটির সদস্যবৃন্দের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন হায়দার, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সজীব ভূইয়া সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • [১]