- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশুর মেধা বিকাশে আয়োডিন গুরত্বপূর্ণ -হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার
বুদ্ধিদীপ্ত জাতি গঠন, নারী ও শিশু স্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে মানসম্পন্ন আয়োডিনযুক্ত লবণ উৎপাদন, বিপণন ও গ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল প্রণয়নের লক্ষে ‘পলিসি ডায়ালগ ট্যুয়ার্ডস সাসটেইনেবল ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর সিআইডিডি প্রকল্প এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিসিয়েটিভ (এম আই) এর যৌথ উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামমের সভাপতিত্বে ও ক্যাপাসিটি বিল্ডিং সার্ভিস গ্রুপ (সিবিএসজি) ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ জাফরের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিসিকের অর্থ পরিচালক যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে  বিসিকের অর্থ পরিচালক যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান বলেন,‘শিশুর মেধা বিকাশে আয়োডিন খুবই গুরত্বপূর্ণ। আয়োডিনের অভাবে প্রতিবন্ধী শিশুর জন্ম হয়। বুদ্ধিদীপ্ত জাতি গড়ার জন্য আয়োডিন গ্রহণের বিকল্প নেই। তাই সুস্থ ও বুদ্ধিদীপ্ত থাকতে হলে আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। একজন স্বাভাবিক মানুষের দৈনিক ১৫০ মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন হয়, আর একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে এর চাহিদা ২০০ মাইক্রোগ্রাম। ডিজিটাল দেশ গড়তে হলে দরকার বুদ্ধিমান প্রজন্ম। আর বুদ্ধিমান প্রজন্মের জন্য দরকার সুস্থ মা,যিনি আয়োডিন স্বল্পতায় থাকবে না।’   
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের মহাব্যবস্থাপক প্রকৌশল ও সিআইডিডির প্রকল্প প্রকল্প ইঞ্জিনিয়ার মো. শফিকুল আলম, মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিসিয়েটিভ (এম আই) এ্যাকটিং কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার আশেক মাহফুজ ও শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী প্রধান মো. ফররুখ আহমেদ।
কর্মশালায় ‘দৈনন্দিন খাদ্যে আয়োডিন স্বল্পতার গুরুত্ব, নিরসনে প্রয়োজনীয়তা ও আমাদের করণীয়’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড রুরাল ইন্ডাস্ট্রিজ বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ গুলজারুল আজিজ।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শফিউল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক, সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোস্তান স্যার বিল্লাহ, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন,  সহকারি কমিশনার একে এম আব্দুল্লাহ বিন রশিদ, সিভিল সার্জন অফিসের ডা. আবুল কালাম আজাদ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. বেলাল হোসেন, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিয়াম ল্যাবটরির অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস, সিলেট বিসিকের ডিজিএম মহসনি কবির খান, বিসিক হবিগঞ্জের এজিএম মো. জাহেদুল আলম সরকার, চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ সভাপতি মোজাম্মেলন হক, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার প্রমুখ।
কর্মশালায় মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিসিয়েটিভ (এম আই) এর প্রতিনিধিবৃন্দসহ সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

  • [১]