- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশু একাডেমির শিক্ষা সফর-শিশুদের শিক্ষার অংশ শিক্ষা সফর -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফর করেছেন। শুক্রবার বিকালে শহরের মুহাম্মদপুর এলাকায় আহমদ মৎস্য ও কৃষি খামারে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
শিক্ষা সফরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, শিক্ষক খোকন রঞ্জন দে, আহমদ মৎস্য ও কৃষি খামারের হোসেন আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন  জেলা শিশু একাডেমির প্রশিক্ষক, শিল্পী ও সাংবাদিক শাহাবুদ্দিন আহমদ, ভুদ্বিপ ভট্রাচার্য, নাট্যব্যক্তিত্ব সামীর পল্লব, অমিত বর্মণ প্রমুখ।
অনুষ্ঠানে শিশু একাডেমির বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক, অভিভাবক, জেলা এন.সি.টি.এফ এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও শিশু একাডেমির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষ পর্যায়ে মোঃ সাইফুল ইসলাম সিরাজীর জাদু প্রদর্শণ ও শিশু শিল্পীদের সংগীত পরিবেশনের মাধ্যমে শিক্ষা সফরের সমাপ্ত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ৮-১০টি গান পরিবেশন করে মাতিয়ে তোলেন উপস্থিত সকলকে। পরে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, ‘শিশুদের জন্য এই শিক্ষা সফর অত্যন্ত উপকারী। তাদের শিক্ষার একটি অংশ এই শিক্ষা সফর। যেসকল শিশু এই শিক্ষা সফরে অংশ নিয়েছে তাদের সকলের প্রতিভা বিকশিত হবে। শিক্ষা সফরে শিশুদের উৎসাহিত করতে হবে । তবেই শিশুরা গড়ে উঠবে প্রতিভাবান হয়ে।’

  • [১]