- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশু কল্যাণে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ

স্টাফ রিপোর্টার
স্থানীয় সরকার কাঠামো শিশুবান্ধবকরণ ও বার্ষিক বাজেট শিশু কল্যাণে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ এপি, ওর্য়াল্ড ভিশন’র সহযোগিতায় বৃহস্পতিবার বিকালে পৌরসভা হল রুমে সুনামগঞ্জ সদর সুরমা শিশু’র আয়োজনে আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নাদের বখত।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পৌর সভার প্যানেল মেয়র আহমেদ নুর, পৌর কাউন্সিলর মো. মোশারফ হোসেন, আহছান জামিল আনাস, কাউছার আহমেদ, সামিনা চৌধুরী মনি, ওর্য়াল্ড ভিশন কর্মকর্তা অপূর্ব চিসিম, সুরমা শিশু’র সদস্য সৈয়দ জামিল হোসেন, রাবেয়া সুলতানা প্রমুখ।

  • [১]