স্টাফ রিপোর্টার
শিশু-কিশোরদের নিয়ে চার দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রশিক্ষণ হচ্ছে। এতে ২০জন শিশু-কিশোর অংশ নিয়েছে।
শুক্রবার বেলা ১১টায় কর্মশালার উদ্বোধন করেন সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠক ও সংগীতশিল্পী মলয় চক্রবর্তী রাজু। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, ঢাকা থেকে আসা বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের প্রশিক্ষক মো. জহিরুল হাসান, নাসরুল্লাহ রাসু, তন্ময় মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জে কর্মশালার সমন্বয়কারী নাট্যকর্মী সামির পল্লব। এ সময় প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, তরুণ নাটকর্মী প্রদীপ কুমার পাল, অমিত বর্মণ, সালেহ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, প্রশিক্ষণ শেষে সুনামগঞ্জে এক মিনিটের দশটি ফিল্ম তৈরি করা হবে। প্রশিক্ষণার্থীরাই এই ফিল্ম তৈরি করবে এবং এতে তারাই অভিনয় করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিসেফ’র সহযোগিতায় সারা দেশে এই কর্মশালা ও এক মিনিটের ফিল্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।