- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশু কিশোরীদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার সনদপত্র বিতরণ

কামরান আহমদ
বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী  চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাট্যকর্মী সামির পল্লব’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাবেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেব দাস চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক   শেখ রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে উঠছে। তারা মেধা  শক্তি ও শ্রম দিয়ে দেশের ঐতিহ্যকে আগলে রাখতে পারবে। অভিভাবকরা তাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় এগিয়ে নিতে হবে।’
সভার শুরুতেই এক মিনিটের ১০টি ফিল্ম তৈরির দৃশ্য প্রদর্শন করা হয়। ফিল্মমে চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিনয় করে।
আলোচনা সভা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

  • [১]