- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশু ধর্ষণের কথা স্বীকার করলো বাবুল মিয়া

স্টাফ রিপোর্টার
পৌর শহরের ইকবালনগর এলাকায় ব্কাপ্রতিবন্ধী (১০) শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে আটককৃত ধর্ষক বাবুল মিয়া (১৫)। সুনামগঞ্জ সদর জোন আদালতের বিচারক মো. শহিদুল আমিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে ধর্ষণের কথা স্বীকার করে।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকালে ইকবালনগর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল শিশুটি। সন্ধ্যার আগে একই এলাকার আবদুল কাদিরের ছেলে বাবুল মিয়া তাকে  ডেকে নিয়ে ধর্ষণ করে। শনিবার বাবুলকে সুনামগঞ্জ সদর আদালতের বিচারক মো.শহীদুল আমিনের আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে ধর্ষণের কথা স্বীকার করে।

  • [১]