- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিশু রাহুলকে বাঁচাতে সহযোগিতার আবেদন

স্টাফ রিপোর্টার
ছোট্ট শিশু রাহুল বর্মণের (বয়স ৫ মাস) জন্মগত ভাবেই হৃদযন্ত্রে ছিদ্র থাকায় জীবন সংকটাপন্ন। ডাক্তাররা জানিয়েছেন, তাকে সুস্থ্য করতে উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য কমপক্ষে দেড় থেকে দুই লাখ টাকা লাগবে।
শিশুটির বাবা দিরাই উপজেলার চাঁনপুর গ্রামের বাসিন্দা উত্তম বর্মণ গার্মেন্টস কর্মী। মা সুসমা বর্মণ গৃহিনী। তাদের পক্ষে কোনভাবেই এতো টাকার ব্যবস্থা করা সম্ভব নয়। সন্তানকে বাঁচাতে হৃদয়বানদের সহযোগিতা চেয়েছেন এই দম্পত্তি। (মোবাইল- সুসমা বর্মণ- ০১৭৭৩৭৮৭৯৯৬)

  • [১]