স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ৪ আসেেনর সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। এই ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন করতে বর্তমান সরকার কাজ করছে।
তিনি বলেন, বিয়াম ল্যাবরেটরিতে স্কুলটি বর্তমানে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। আগামী বছর থেকেই ৯ম ও ১০ শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালুর ব্যবস্থা করা হবে। সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষকে বিদায় ও বার্ষিক ক্লাসপার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।
স্কুলের সহকারী শিক্ষক শান্তনা চৌধুরী ও অভিভাবক নুরুল আলম সাগরের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশিদ, অধ্যক্ষ ড. জান্নাতুল ফেরদাউস, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাংসদের সহধর্মিনী মাসকুরা হোসাইন দিনা, জেলা প্রশাসকের সহধর্মিনী নাহিদ আফরোজ সুলতানা, এডিসি (শিক্ষা) সহধর্মিনী এডিসি (সার্বিক) এর সহধর্মিনী প্রকৌশলী মাকসুদা আক্তার।
পরে আগত অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণীর কেক কেটে ক্লাস পার্টিতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষ মহোদয়ককে মানপত্র পাঠ করে মাসকাওয়াত জীম ও শিক্ষকদের পক্ষ থেকে পাঠ করেন শুভ্র চক্রবর্তী।