- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে শীতের তীব্রতা বাড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার রাত ১০ টায় সুনামগঞ্জ শহরতলীর ইকবালনগর গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। রাত ১০টা থেকে প্রায় সাড়ে ১১ টা পর্যন্ত হেঁটে হেঁটে দেড়শ’ পরিবারের কাছে কম্বল পৌঁছে দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদী হাসান।
ঘরে বসে কম্বল পেয়ে খুশী অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষজন। ইকবালনগর গ্রামের শাহানা বেগম বলেন, গত বছরের বন্যায় সবকিছুর সঙ্গে বিছানাপত্রও গেছে। শীতে কষ্ট পাচ্ছি, কম্বলখানা বড় উপকারে আসবে।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বন্যায় হাওরাঞ্চলের অনেক ক্ষতি হয়েছে। এখন প্রচন্ড শীতও পড়েছে। এতে হাওরাঞ্চলের মানুষের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট কিছুটা দূর করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কম্বল পাঠানো হয়েছে। আমরা তা বিতরণ করছি। এ বছর এই জেলায় আরও কম্বল প্রয়োজন। আমরা সেটি সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃর্পক্ষকে জানিয়েছি।

  • [১]