স্টাফ রিপোর্টার
সামাজিক সংগঠন ‘রানার এইড’ সুনামগঞ্জের হতদরিদ্র ও দিনমজুরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার বিকেলে বিভিন্ন এলাকায় কর্মরত মাটি কাটা শ্রমিক, নির্মাণ শ্রমিক, রিক্সাওয়ালাসহ হতদরিদ্রদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সংশ্লিষ্টরা উন্নত মানের কম্বল নিয়ে বিভিন্ন এলাকায় ছুটে যান। সংগঠনের দায়িত্বশীলরা রিক্সাওয়ালা, নির্মাণ শ্রমিক, মাটিকাটা শ্রমিক ও দিনমজুরসহ ৫০ জন অসহায় হতদরিদ্র বাছাই করে তাদের হাতে তুলে দেন উন্নত মানের কম্বল। এসব কম্বল হাতে পেয়ে হতদরিদ্র লোকজনের চোখে মুখে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সামাজিক সংগঠন রানার এইড এভাবেই সুবিধাভোগীদের খুঁজে বের করে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে।