- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লি. এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ পক্ষ থেকে সুনামগঞ্জে জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অসহায় শিক্ষার্থী ও হতদরিদ্র ৫০০শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে হালুয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন, এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লি. এর জি.এম সৈয়দ আতিকুল আলম, এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লি. গাবতলী সেকশন চীফ একাউন্টেট আনিসুর রহমান, এনা ট্রান্সপোর্ট (প্রা.) লি. সিলেট জোনের ইনচার্জ সেলিম আহমদ ফলিক, রাকিবুর রহমান সহ এনা ট্রান্সপোর্ট সকল কর্মকর্তা।

  • [১]