স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে র্যাব ৯ এর উদ্যোগে আড়াই শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মল্লিকপুর র্যাব কার্যালয়ের সামনে শীতার্ত
মানুষজনের মধ্যে শীতবস্ত্র তুলে দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯ এর
সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. ফয়সল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন এ এস পি মো. আব্দুল্লাহ, ডি এ ডি মো. জাহিদ, এস আই মো. দেলোয়ার ও
তারেক হাসান প্রমুখ।