- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শীতার্ত মানুষের পাশে খেলাঘর

সুনামগঞ্জ জেলা খেলাঘরের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা খেলাঘরের উপদেষ্টা অধ্যাপক দিলীপ মজুমদার, অধ্যাপক ন্যাথানায়েল অ্যাড ইউন ফেয়ার ক্রস। উপস্থিত ছিলেন উপদেষ্টা নির্মল ভট্টাচার্য, সভাপতি বিজন সেন রায়, সহসভাপতি কানিজ সুলতানা, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, আনোয়ারুল হক ও রাজীব দেব প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]