স্টাফ রিপোর্টার
নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। সোমবার রাতে পৌরশহরের পাঠানবাড়ি সহ বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, পৌরসভার মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, শীতে সাধারণ মানুষের কষ্ট দূর করতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।